সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান অনিশ্চিত!

প্রকাশিত:শনিবার, ০৪ জুলা ২০২৬ ১০:০৭

সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান অনিশ্চিত!

Manual2 Ad Code

নতুন ডিসি রেজা হাসান সিলেটে আসার কথা ছিল বুধবারে। সব প্রস্তুতিও ছিল। সিলেটে অপেক্ষা। নতুন ডিসি মু. রেজা হাসান সিলেটের পথও ধরেছিলেন। এয়ারপোর্ট পর্যন্ত আসার পর হঠাৎ সচিবের ফোন। ফিরতে হলো মন্ত্রণালয়ে। বৃহস্পতিবারও তিনি আসেননি। আগামী রোববার নতুন আদেশের পর তিনি সিলেটের পথ ধরতে পারেন বলে মন্ত্রণালয় সূত্র বলেছে। সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের পর নতুন ডিসি হিসেবে নিয়োগ পান কুমিল্লায় দায়িত্ব পালন করা জেলা প্রশাসক মু. রেজা হাসান। আদেশের সময় তিনি কুমিল্লাতে দায়িত্ব পালন করছিলেন। ২৮শে জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সিলেটে বদলির নির্দেশ দেয়া হয়। একই আদেশে কুমিল্লায় তার জায়গায় নিয়োগ পেয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তার।

Manual4 Ad Code

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানিয়েছে, কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলির নির্দেশ দেয়ার পরদিনই তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার পর্ব শেষ করে তিনি বুধবার ফ্লাইট ধরে দুপুরে সিলেট পৌঁছার কথা। সিলেটের প্রশাসনের কাছেও এ খবর দেয়া হয়েছিল। কারণ, ডিসি রেজা সিলেটে পৌঁছে দায়িত্ব গ্রহণ করবেন। এজন্য সিলেটের প্রশাসনেও প্রস্তুতি ছিল। সিলেটের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দুপুর একটার ফ্লাইটে সিলেট পৌঁছার কথা ছিল। এরপর এয়ারপোর্ট থেকে তিনি সোজা ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতেও যাবার প্রস্তুতি ছিল। এ জন্য সিলেট আসতে তিনি মন্ত্রণালয়ের কাজ শেষ করে এয়ারপোর্ট পর্যন্ত আসেন। ফ্লাইটের পূর্ব মুহূর্তে জনপ্রশাসন সচিবের ফোনে তিনি সিলেটে না এসে ফের মন্ত্রণালয়ে ফিরে যান। ফলে সবকিছু ঠিক থাকার পরও ডিসি রেজা হাসান হঠাৎ করে ফিরে যাওয়ায় প্রশাসনের ভেতরেই জল্পনা শুরু হয়।

এদিকে, সিলেটের ডিসি নিয়ে গেল কয়েক দিন ধরে নানা ঘটনা ঘটছে। মাজারের দানবাক্সে প্রশাসনের হস্তক্ষেপের ঘটনায় আলোচনা যখন তুঙ্গে তখন গত ২১শে জুন সিলেট থেকে প্রত্যাহার করে নেয়া হয় ডিসি সারওয়ার আলমকে। তার এই প্রত্যাহারকে ঘিরে সিলেটে নানা আলোচনা এখনো চলছে। অনেকেই তাকে ডিসি হিসেবে ফিরে পেতে আন্দোলন করেন। আর এই অবস্থায় ২৮শে জুন নতুন ডিসি নিয়োগে প্রজ্ঞাপনে সব জল্পনার অবসান ঘটে। পরিস্থিতিও স্বাভাবিক হয়। তবে নতুন ডিসি এয়ারপোর্ট পর্যন্ত এসে ফিরে যাওয়া নিয়ে নতুন করে আলোচনার ডালপালা মেলছে। মন্ত্রনালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন ডিসি নিয়োগ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ