বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন, নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ : এমরান চৌধুরীর

প্রকাশিত:শুক্রবার, ০৩ জুলা ২০২৬ ০৯:০৭

বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন, নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ : এমরান চৌধুরীর

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৬ আসনের আওতাধীন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (৩ জুলাই) বিকালে হেতিমগঞ্জ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- জীবনের কেবল একটাই লক্ষ্য, মানুষের সেবা করা। গত ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো এবং জনগণের যে কোনো ডাকে আমি সাড়া দেবো। সবাই শুধু আমার জন্য দোয়া করবেন ও দল-মত নির্বিশেষে সহযোগিতা করবেন। এই ৫ বছরে আমি সবার সহযোগিতা নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই।

Manual8 Ad Code

হেতিমগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লি ময়নুল ইসলাম জুলফুর সভাপতিত্বে ও সিলেট জেলা জিয়া সংসদের সহ-সভাপতি জুবের আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী টিপু, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন, অ্যাড. দেলোয়ার হোসেন দিলু, ফ্রান্স প্রবাসী সুফিয়ান আহমদ ও অ্যাড. লুৎফুর রহমান।

Manual1 Ad Code

আরও বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মোস্তাক আহমদ ও যুবনেতা সুজন আহমদ খাঁন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে ধন্য। তিনি শুধু জনসেবা ও কাজ বুঝেন। সমাজের উন্নয়নে ছুটছেন অবিরাম। দলমত নির্বিশেষ সবাই তাঁর কাছে সেবা পাচ্ছে।

এদিকে, গত মঙ্গলবার মহান জাতীয় সংসদ অধিবেশন মুলতবি ঘোষণার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ছুটে আসেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। এসেই রাত-দিন দুই উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করছেন। বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকার পাশাপাশি বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের শহিদ টিলা রাস্তা ও ড্রেনের কাজ এবং উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদি গ্রামের কুশিয়ারা নদী ভাঙ্গন-প্রতিরোধক কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে উন্নয়নকাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ দেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ