জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে খেলাফত মজলিস সিলেট মহানগরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া মাহফিল

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুলা ২০২৬ ০৯:০৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে খেলাফত মজলিস সিলেট মহানগরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া মাহফিল

Manual8 Ad Code

সুরমাভিউ:-  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (১ জুলাই) বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সাহিত্য আসর কক্ষে এই দোয়া মাহফিল ও রাজনৈতিক কর্মসূচি ঘোষণার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা কারী সিরাজুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দুর্নীতি ও বৈষম্যমুক্ত, ইনসাফভিত্তিক একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি এবং জুলাই আন্দোলনের শহীদদের উৎসর্গে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও সিয়ানাহ ট্রাস্টের চেয়ারম্যান মুফতি মাওলানা জিয়াউর রহমান।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিস, যুব মজলিস ও শ্রমিক মজলিসের সিলেট মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

সভায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে এবং ফ্যাসিবাদের পুনঃউত্থান রোধে ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত মাসব্যাপী নিম্নলিখিত পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। ১ জুলাই আন্দোলনের সকল শহীদের মাগফিরাত কামনা ও চিকিৎসাধীন আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। ২ জুলাই থেকে ২২ জুলাই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ, সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা, সুধীজনদের নিয়ে আলোচনা সভা এবং পরিবেশ সুরক্ষায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ২৩ জুলাই থেকে ৪ আগস্ট সাংগঠনিক শক্তি জোরদারে সিলেট মহানগরীর প্রতিটি থানায় থানায় ধারাবাহিক ‘গণসমাবেশ’ কর্মসূচি পালন। ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন দিবস গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিন স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিশাল ‘বিক্ষোভ সমাবেশ ও বিজয় মিছিল’ অনুষ্ঠিত হবে। মাসব্যাপী চলমান প্রক্রিয়া আন্দোলনের শহীদদের পবিত্র কবর জিয়ারত, তাঁদের পরিবারের খোঁজখবর নেওয়া এবং সাংগঠনিক ফান্ড থেকে সম্ভাব্য সকল প্রকার মানবিক সহযোগিতা প্রদান।

Manual3 Ad Code

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সিলেট মহানগরীর সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ