নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

প্রকাশিত:মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১১:০৬

নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

Manual8 Ad Code
রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে তিনটি শটে গোল করতে পারেনি ডাচরা, ব্যর্থতায় শুরু করেও শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে জিতে শেষ ষোলোয় মরক্কো। ভুলে ভরা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো উঠে আসলো।

মেক্সিকোর মনতেরেইতে অনুষ্ঠিত এই ম্যাচটি শুরু থেকেই ছিল হাই-ভোল্টেজ। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলোচনায় আসা মরক্কোকে ঘিরে বড় প্রত্যাশা তৈরি হয়েছিল, আর সেই প্রত্যাশারই প্রতিফলন দেখা যায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে।

Manual3 Ad Code

নির্ধারিত সময়ের ১২০ মিনিটে বল দখলে আধিপত্য ছিল মরক্কোর। প্রায় ৭০ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। গোলের উদ্দেশ্যে নেয়া ৫টি শটের মধ্যে অন্তত ৪টি গোল হওয়ার মতো পরিস্থিতি তৈরি করলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক ভারব্রুগেন একাধিকবার বাধা হয়ে দাঁড়ান। দুটি শট পোস্টে লেগে গোলবঞ্চিত হয় মরক্কো।

মরক্কোর ৪-২-৩-১ ফরমেশনের বিপরীতে নেদারল্যান্ডস কোচ ৫-২-৩ ডিফেন্সিভ ফরমেশন নিয়ে মাঠে নামেন, যা প্রথমার্ধে মরক্কোর আক্রমণ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখে।

ম্যাচের শুরু থেকেই মরক্কোর আক্রমণে ব্যস্ত থাকতে হয় ডাচ ডিফেন্স ও গোলরক্ষক ভারব্রুগেনকে। ১৮তম মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে এল আইনাউইয়ের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক, ফিরতি শট বুয়াদ্দির মিসে যায় ক্রসবারের ওপর দিয়ে। দুই মিনিট পর হাকিমির শক্তিশালী শট পোস্টে লেগে ফেরে।

Manual7 Ad Code

৪৪তম মিনিটে নেদারল্যান্ডসের ভ্যান ডি ভেনের দূরপাল্লার শট অসাধারণভাবে রক্ষা করেন মরক্কো গোলরক্ষক বুনো। প্রথমার্ধের ইনজুরি টাইমেও মরক্কো একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি।

Manual8 Ad Code

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মরক্কো। ৫২তম মিনিটে উনাহির পাস থেকে হাকিমির জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে খেলার গতির বিপরীতে ৭২তম মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সামারভিলের তৈরি আক্রমণ থেকে গাকপো গোল করেন (১-০)।

শেষ মুহূর্তে চাপ বাড়িয়ে ৯০ মিনিটের ইনজুরি টাইমে সমতায় ফেরে মরক্কো। তালবির ক্রস থেকে ইসা দিওপ দারুণ হেডে গোল করেন (১-১)।

অতিরিক্ত সময়েও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মরক্কোর হাতে। ৬ষ্ঠ মিনিটে রাহিমির সুযোগ গোলরক্ষক ঠেকিয়ে দিলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় তারা।

টাইব্রেকারে নাটকীয়তা আরও বাড়ে। মরক্কোর রহিমি, দিওপ ও সাইবারি সফল হলেও নেদারল্যান্ডসের কুপমেইনার্স ও ওয়েগহর্স্ট গোল করেন। তবে ডাচদের ক্লাইভার্ট পোস্টে মারেন, টিম্বার্সের শট বাইরে যায় এবং সামারভিলের শট রুখে দেন মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনো।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ঐতিহাসিকভাবে শেষ ষোলোয় জায়গা করে নেয় মরক্কো।

Manual1 Ad Code