১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৯ জুন ২০২৬ ১০:০৬
সুরমাভিউ:- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার প্রকল্প ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তা প্রতিষ্ঠান ‘লেইস’-এর সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গিবাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সাবেক সভাপতি এমদাদুল হক স্বপন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আশফাক আহমেদ সুজন, সাবেক শিক্ষক প্রতিনিধি অ্যাডহক কমিটির আজিজুল হক, সহকারী শিক্ষক নির্মল কান্তি দে, জহিরুল হক, মো. নয়ন মনি ও সোহাগ আহমদ, বিদ্যালয় কর্মকর্তা জাহেদ খান, ছাত্রনেতা সোহাগ ভুইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করার আহ্বান জানান।
Helpline - +88 01719305766