খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুলা ২০২৬ ০৯:০৭

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Manual4 Ad Code

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা হন।

Manual5 Ad Code

স্পিকারের সফরসঙ্গীদের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারাও রয়েছেন বলে জানা গেছে। সফরকালে তিনি আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন-সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় জীবনে তিনি দেশটির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করে।

Manual8 Ad Code

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন আয়াতুল্লাহ খামেনি। তার মৃত্যুতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Manual1 Ad Code

জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।