তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুলা ২০২৬ ০৮:০৭

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Manual6 Ad Code

দেশে প্রশাসনিক সেবার পরিধি বাড়াতে নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদন পাওয়া নতুন উপজেলা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। পাশাপাশি চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

আজ বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নিকারের বৈঠকে নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হবে ‘বাঙ্গরা’ উপজেলা। এছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠা করা হবে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।

Manual3 Ad Code

অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাভুক্ত নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্প এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান উপ-প্রেস সচিব।

Manual3 Ad Code

নিকারের বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।