বৃক্ষরোপণ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : তাজরুল ইসলাম তাজুল

প্রকাশিত:সোমবার, ২৯ জুন ২০২৬ ০৮:০৬

বৃক্ষরোপণ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : তাজরুল ইসলাম তাজুল

Manual5 Ad Code

সুরমাভিউ:-  প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে পাঁচ কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত বনজ ও ফলজ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

গতকাল সোমবার বিকেলে উপজেলার সিলাম ইউনিয়নের তেলীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দক্ষিণ তেলীপাড়া পঞ্জেগানা মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি তাজরুল ইসলাম তাজুল।

Manual5 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজি তাজরুল ইসলাম তাজুল বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য নিয়ে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ শুরু করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের এ কর্মসূচি বাস্তবায়ন হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual4 Ad Code

বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেলীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির আহবায়ক সারোয়ার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সেবুল আহমদ, আলাই মিয়া, মনু মিয়া, ফুরুক মিয়া, বকুল আহমদ, মোঃ উজ্জল আমহমদ, মোঃ রুমন আহমদ, নাবিল আহমদ।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়ছল, দপ্তর সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর তালুকদার।-বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ