ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান

প্রকাশিত:সোমবার, ২৯ জুন ২০২৬ ০৯:০৬

ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান

Manual3 Ad Code

সুরমাভিউ:-  “দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগর এর উদ্যোগে ২৯ জুন সোমবার ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ বছর ১ম ধাপে “বৃক্ষরোপণ অভিযান” সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, তাজপুর ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সদস্য জননেতা জাহেদুর রহমান চৌধুরী।
সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আলিম রাজ, সদস্য হারুন উর রশিদ, রহমত আলী, হাবিবুর রহমান, তারেক আহমদ ও মারুফ আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ