শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের বিকল্প নেই – হাফিজ আব্দুল হাই হারুন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জুলা ২০২৬ ০৬:০৭

শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের বিকল্প নেই – হাফিজ আব্দুল হাই হারুন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটের পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা, নিয়মিত মনোযোগ ও অনুপ্রেরণা প্রদান করলে শিক্ষার্থীরা সহজেই শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং ভবিষ্যতে সফল হতে পারে। অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের পড়াশোনাকে আনন্দদায়ক ও সহজ করে তোলা, যাতে তারা ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধান শিক্ষার্থীদের উন্নতিতে সহায়ক। শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশে যত্নশীল হতে হবে। তাদেরকে নামাজে অভ্যস্ত করতে হবে। দ্বীন শেখাতে আরও সিরিয়াস হওয়ার বিকল্প নেই।

Manual6 Ad Code

তিনি বৃহস্পতিবার (২ জুলাই) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেট কর্তৃক দাখিল পরীক্ষার্থী-২০২৭ এর অভিভাবকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগু বলেন।

শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে ও শ্রেণি শিক্ষক খোরশেদ আলম মহসিনের পরিচালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা হানীফ হোসাইন ও সিদ্দিকুর রহমান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শামীম আহমদ, মিজানুর রহমান, মাছুম আহমদ, আবুল খায়ের, জোসনা আক্তার, শিফা বেগম, রাহিমা বেগম, রাজিয়া খাতুন, রছনা বেগম, আয়েশা আক্তার শেফালী, রূফতারা বেগম, রুজিনা বেগম, সেলিনা আক্তার ও নার্গিস বেগম প্রমুখ।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, জ্ঞান অর্জন শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং এটি জীবনে সফল হওয়ার একটি মাধ্যম। শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট সময়ে পড়াশোনা, বিশ্রাম, খেলা ও অন্যান্য কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু শাসন নয়, তাদেরকে উৎসাহিত করা উচিৎ। শাসন ও আদরের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকবৃন্দ নিজেদেরকে শিক্ষার্থীদের সামনে মডেল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ