মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ৩০ নভেম্বর শনিবার

প্রকাশিত:সোমবার, ২৫ নভে ২০২৪ ১১:১১

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ৩০ নভেম্বর শনিবার

Manual5 Ad Code

সুরমাভিউ:-  মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ১৩তম তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী ৩০ নভেম্বর শনিবার বিকাল ২টা হতে মধ্যরাত পর্যন্ত ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

তাফসিরুল কুরআন মহাসম্মেলনে তাফসির পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (পীর সাহেব) বরুণা, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসেমী- ঢাকা, জামেয়া মাসুমিয়া মাছিমপুর সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা নজমুদ্দীন কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার- ঢাকা, মুফতি আলী হাসান উসামা- ঢাকা, আখালিয়া নবাবী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি শামসুল ইসলাম কাসেমী, জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুয়ীনুল ইসলাম লামাশ্যামপুর মাদরাসা হরিপুর সিলেটের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান সহ স্থানীয় উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন।

Manual6 Ad Code

তাফসিরুল কুরআন মহাসম্মেলনের পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল ও জালালাবাদ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরবক্সটুলা নয়াসড়ক মাদরাসা সিলেটের মুহতামীম শায়খ মাওলানা মোঃ সাইফুল্লাহ, জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেটের শিক্ষা সচিব ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির উপদেষ্টা মাওলানা মুফতি শফিকুর রহমান, জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসা সিলেটের নায়েবে মুহতামীম হাফিজ মাওলানা আহমদ ছগীর আমকোনী ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান।

তাফসীরুল কুরআন মহাসম্মেলন সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসলমানের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ