সাবেক এমপি কলিম উদ্দীন মিলনের সাথে ছাতক সমিতি সিলেটের সাক্ষাৎ

প্রকাশিত:শনিবার, ২৩ নভে ২০২৪ ১০:১১

সাবেক এমপি কলিম উদ্দীন মিলনের সাথে ছাতক সমিতি সিলেটের সাক্ষাৎ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক এম.পি, ছাতক সমিতি সিলেটের আজীবন সদস্য কলিম উদ্দীন আহমদ মিলন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক সমিতি সিলেট এর নব নির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

২২ নভেম্বর শুক্রবার রাতে এমপি মিলনের বাসায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ছাতক সমিতি সিলেট এর ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান সহ সমিতির নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এ সময় সাবেক এম পি কলিম উদ্দীন আহমদ মিলন ছাতক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরন করেন ও মিষ্টি মুখ করান।

Manual4 Ad Code

এমপি মিলন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সিলেটে ছাতকবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ছাতক সমিতি সিলেট এর একজন আজীবন সদস্য হিসেবে গর্ব বোধ করছি। তিনি ছাতক সমিতির যে কোন কাজে সর্বাত্নক সহযোগিতা করার আশ্বাস দেন। সমিতির আজীবন সদস্য হিসেবে তিনি সদা সর্বদা সমিতির সাথে থাকবেন।
ছাতক সমিতি সিলেটের নেতৃবৃন্দ এমপি মিলন বক্তব্যের জবাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ