মুহিন খাঁন এর ২৯তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ নভে ২০২৪ ০৮:১১

মুহিন খাঁন এর ২৯তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সাবেক ছাত্রনেতা মুহিন খাঁন এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ যোহর শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর (রহ.) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে মুহিন খাঁন এর রুহের মাহফেরাত কামনা করে  মোনাজাত পরিচলনা করেন ক্বারী মাওলানা আব্দুর রহমান আমেনী।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,  সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব সহ সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মুহিন খাঁন বিএনপির নিবেদিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান কর্মী হারিয়েছি। মুহিনের বন্ধুরা দীর্ঘ ২৯ বছর ধরে তার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে আসছে। মুহিন ভালো বন্ধু ছিল বলেই তার বন্ধুরা তাকে আজো ভুলে যায়নি। যা দেখে আমি আপ্লুত। আমি মুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ