২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১১ নভে ২০২৪ ০৮:১১
সুরমাভিউ:- অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ফারুকীর মত ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা বানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও ফ্যাসিস্ট সরকারের মত জনবিচ্ছিন্নের পথে হাটছে। মনে রাখতে হবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।
আর মুজিব এবং মুজিববাদকে পুঁজি করে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা ও গণহত্যা চালানো হয়েছে সেই ফ্যাসিস্ট আদর্শের প্রতি সহানুভূতিশীল কাউকে অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকারে অন্তর্ভুক্তি সরাসরি শহীদদের রক্তের সাথে বেঈমানি।
১০ নভেম্বর (রবিবার) সিলেট শিবগঞ্জস্থ জমিয়তের দলীয় কার্যালয়ে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর-এর সাথে মতবিনিময়কালে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, শহীদের রক্তস্রোতের বিনিময়ে আমরা যে সরকার পেয়েছি, তার মাধ্যমে দেশের একটি বৃহৎ পরিবর্তনের স্বপ্ন দেখি। জাতীয় ঐক্যের এ সময়ে ফ্যাসিবাদপ্রেমী মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা ঘোষণা করা হয়েছে। যারা বিগত ১৬ বছর ফ্যাসিবাদের গুণকীর্তন করেছে, তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় দেখতে চাই না। পরীক্ষিত ও বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে দায়িত্বে আনা যাবে না।
সিলেট জেলা (উত্তর) জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান এর সভাপতিত্বে ও এবাদুর রহমান কাসেমীর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মুখলিছুর রহমান রাজাগঞ্জী, জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সহ-সভাপতি মুতাওয়াক্কিল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ ও মাওলানা মুহিব্বুল্লাহ।
Helpline - +88 01719305766