সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজীব সংবর্ধিত

প্রকাশিত:শুক্রবার, ০৮ নভে ২০২৪ ১০:১১

সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজীব সংবর্ধিত

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নজীবুর রহমান নজীবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিলেট মহানগর যুবদলের অন্যতম নেতা হারুন রশীদ আকাশ ও মোহাম্মদ মুন্নার যৌথ উদ্যোগে গত ৮ নভেম্বর শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ পুরলেনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি লাহিন আহমেদ এর সভাপতিত্বে ও ১ম সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খাঁন তাইফুরের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সবরুল ইসলাম নেপুর, যুবদল নেতা রাজু তালুকদার, মোঃ সুমন আহমেদ ইমন, মোঃ দিদার, মোঃ নুরুল আলম প্রমুক সহ সিলেট মহানগর যুবদলের নেতা-কর্মীবৃন্দ।

Manual7 Ad Code

যুবদল নেতৃবৃন্দ সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজীবকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ