রাসুলুল্লাহ সাঃ এর জীবনের অনুকরণেই রয়েছে মানুষের ইহ-পরকালীন মুক্তি : কে এম আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত:শুক্রবার, ০৮ নভে ২০২৪ ০৮:১১

রাসুলুল্লাহ সাঃ এর জীবনের অনুকরণেই রয়েছে মানুষের ইহ-পরকালীন মুক্তি : কে এম আবদুল্লাহ আল মামুন

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট অংকুর-এর উপদেষ্টা ও স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, দিশেহারা মানুষ আজ মুক্তির নেশায় বিভোর। কিন্তু কিসে সে মুক্তি! রাসুলুল্লাহ সাঃ এর জীবনের মাঝেই নিহীত রয়েছে মানুষের ইহ-পরকালীন মুক্তি। সেই মুক্তির পথেই সবাইকে ফিরে আসতে হবে। তিনি ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ অনুস্মরণের আহবান জানান।

Manual8 Ad Code

জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর, সিলেট এর উদ্যোগে মাসব্যাপী মহানবী সা: এর জীবনী পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

গত বুধবার সকালে নগরীর উপশহরস্থ সিলেট মডেল মাদরাসা ক্যাম্পাসে অংকুর সিলেটের পরিচালক খসরুল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য লুমিনাস স্কুলের অধ্যক্ষ মো: সাইফুর রহমান, দারুন্নাজাত মডেল মাদরাসা সিলেটের পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান এবং মারকাযুল মদিনা হিফজ মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আবদুল হামিদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দারুন্নাজাত মডেল মাদরাসার সহকারি শিক্ষা সচিব তাহের আব্দুল্লাহ, শাহজালাল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ তাজ উদ্দিন।

Manual2 Ad Code

প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিল। দুটি গ্রুপে ৫ জন করে মোট ১০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে ‘সার্টিফিকেট ফর পার্টিসিপেশন’ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ