আওয়ামী লীগ নেতা কর্তৃক বলাৎকারের শিকার ১৫ বছরের কিশোর, সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের

প্রকাশিত:রবিবার, ২৭ অক্টো ২০২৪ ১০:১০

আওয়ামী লীগ নেতা কর্তৃক বলাৎকারের শিকার ১৫ বছরের কিশোর, সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা কর্তৃক ১৫ বছরের এক কিশোর বলাৎকারের শিকার হওয়ার খবর পাওয়া গেছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়- দক্ষিণ মাইজগাঁও বাজার বণিক সমিতির সভাপতি শরীফগঞ্জের বাসিন্দা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি নজরুল ইসলাম মিফতার মেম্বার ফেঞ্চুগঞ্জ নিজ ছত্তিশ এলাকার দুলাল মিয়ার ছেলে মিলন মিয়া (১৫)কে স্কুলে ভর্তি সহ নানাবিদ সহায়তার কথা বলে বিভিন্ন সময়ে একাধিকবার বলাৎকার করেছে।

Manual7 Ad Code

উল্লেখ্য যে, দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার কারনে মিলনের মাদ্রাসা যাওয়া বন্ধ হয়ে যায়। রিকশা চালক বাবা দুলাল মিয়ার পক্ষে পঙ্গু ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভবপর হয় নাই। কিন্তু মিলনের পড়াশোনার ব্যাপারে প্রবল আগ্রহ থাকায় সে যে কোনো ভাবে মিফতার মেম্বার এর সাথে যোগাযোগ করলে অভিযুক্ত নজরুল ইসলাম মিফতার তাকে সব ধরনের সহায়তার কথা বলে বিভিন্ন সময় মিলনকে ডেকে আনে বলাতকার করে। এভাবে কিছুদিন যাওয়ার পর মিলন অসহ্য হয়ে তার পিতা দুলাল মিয়ার কাছে সব কথা খুলে বলে। এইকথাশুনার পর দুলাল মিয়া এলাকার বিভিন্ন জনের কাছে বিচার প্রার্থী হলে অভিযুক্ত মিফতার মেম্বার প্রভাব শালি ব্যাক্তি হওয়ার কারনে কেউই এর বিচার করার সাহস পায়নি। আওয়ামী লীগের প্রভাবকে কাযে লাগিয়ে এই মিফতার মেম্বার আরও অনেক কুকির্তি করেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

Manual7 Ad Code

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এই প্রতিবেদক কে বলেছেন মিমফতার একজন লম্পট, বিকৃত যৌনাচারি ব্যক্তি এর আগেও তার বিরুদ্ধে এই রকম অভিযোগো সে জেল কেটেছিল। কিন্তু স্থানীয় প্রভাব ও টাকার জোরে সে সেই অভিযোগ থেকে রেহাই পেয়ে যায়। কিন্তু এভাবে চলতে থাকায় আমরা আমাদের কিশোরদের নিয়ে দুশ্চিন্তায় পড়ে আছি। তাই অনতি বিলম্বে এই বিকৃত যৌনাচার কারির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর কাছে দাবী করেছেন। ইতি মধ্যে মিলনের পিতা দুলাল মিয়া সেনাবাহিনীর কাছে এব্যাপারে লিখিত অভিযোগ দায়ের  করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ