গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করে বহাল রাখার দাবিতে মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার, ২২ অক্টো ২০২৪ ০৯:১০

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করে বহাল রাখার দাবিতে মানববন্ধন

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাারদের অপসারণ না করে বহালের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার উপজেলা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, ভাদেশ্বরের শামীম আহমদ, লক্ষণাবন্দের খলকুর রহমান, বাদেপাশার জাহিদ উদ্দিন, শরীফগঞ্জের এম কবির উদ্দিন, বুধবারীবাজারের হেলাল উদ্দিন, জামিল আহমদ, আবুল আহমদ, মিলাদ হোসেন, নাজিম আহমদ ও আব্দুল কাদির।

Manual1 Ad Code

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা স্বাক্ষর করেন।

Manual8 Ad Code

প্রধান উপদেষ্টার কাছে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রের নাগরিক সেবা প্রান্তিক ও সর্ববৃহত্ত প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ জন্ম-মৃত্যু নিবন্ধন, উত্তরাধীকারী সনদ, ট্রেড লাইসেন্স, প্রত্যায়নপত্রসহ ৪০ টি সেবাখাতে কাজ করে থাকে। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে সারকারী কাজ সম্পাদন করে থাকে। এসব সেবা দিতে চেয়ারম্যান ও মেম্বাররা দিনরাত পরিশ্রম করে। সম্প্রতি সরকার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করার খবরে নাগরিকদের মধ্যে উদ্বিগ্নতা বাড়ছে। তারা মনে করে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিলে ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবার মান মুখ থুবড়ে পড়বে। শান্তি শৃঙ্খলা অবনতি ঘটতে পারে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ