২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২০ অক্টো ২০২৪ ০৩:১০
সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সহ সভাপতি, আম্বরখানা শালুটিকর কোম্পানীগঞ্জ গোয়াইঘাট উপ শাখার সাবেক সভাপতি আবুল হুসেন খান ইন্তেকাল করেছেন।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় বার্দ্ধক্য জনিত কারণে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ অক্টোবর ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বাদ মাগরিব হযরত শাহ জালাল (র:) মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আবুল হুসেন খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এবং , আম্বরখানা শালুটিকর কোম্পানীগঞ্জ গোয়াইঘাট উপ শাখার প্রধান উপদেষ্টা হুমায়ুন আহমেদ মাসুক।
তিনি প্রয়াত আবুল হুসেন খানের শোকাহত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Helpline - +88 01719305766