২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৮ অক্টো ২০২৪ ০৭:১০
সুরমাভিউ:- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান (২২) ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে (২৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার হওয়া আশিকুর রহমান আশিক ময়মনসিংহ ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে ও শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং অমিত শাহ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মস্তলা গ্রামের সুশীল সাহার ছেলে ও শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে র্যাব-৯ এবং র্যাব-১৪।
Helpline - +88 01719305766