উদার হৃদয় নিয়ে সর্বস্থরের মানুষের পাশে দাঁড়াতে হবে : এডভোকেট জুবায়ের

প্রকাশিত:শনিবার, ০৫ অক্টো ২০২৪ ১১:১০

উদার হৃদয় নিয়ে সর্বস্থরের মানুষের পাশে দাঁড়াতে হবে : এডভোকেট জুবায়ের

Manual3 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে আল্লাহর বিধান ও রাসূল (সা.) অনুসৃত নীতি যথাযথভাবে অনুসরণ করা। মূলত আমাদের আদর্শ হচ্ছে বিশ^নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ, তার সংগ্রামই হলো আমাদের সংগ্রাম। আল্লাহ তায়ালা সকল দ্বীনের ওপর দ্বীনে হকের বিজয় দানের জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যে কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছিল রাসূল (সা.) এর হাত ধরেই। এ বিজয়ের আগেই আল্লাহ তায়ালা মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে সূরা নসর নাজিল করেছিলেন যে, দলে দলে মানুষ ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এখন আমাদের দেশে সে পরিস্থিতি অনুভূত হচ্ছে। মানুষ দলে দলে ইসলামের পথে অগ্রসরমান। তাই আমরা যদি আমাদের যোগ্যতা, প্রজ্ঞা, কর্মতৎপরতা ও নিষ্ঠা যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলেই ইসলামের বিজয় অনিবার্য্য ভাবে হবে। তিনি ন্যায় ইনসাফের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Manual4 Ad Code

তিনি শনিবার (৫ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমাস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখা আয়োজিত সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ আজাদ সোবহান।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ, জেলা সহকারী সেক্রটারি ও ফেঞ্চগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়াম্যান হাফিজ নজমুল ইসলাম, হাকিম নাজিম উদ্দিন, অধ্যাপক আব্দুল বাছিত প্রমুখ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ