সিলেটে সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় যৌথবাহিনীর অভিযান

প্রকাশিত:মঙ্গলবার, ০১ অক্টো ২০২৪ ০৮:১০

সিলেটে সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় যৌথবাহিনীর অভিযান

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করেছে যৌথবাহিনী। এসময় আফতাব হোসেনকে বাসায় পাওয়া যায়নি বা কাউকে আটক করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে যৌথবাহিনী মহানগরের পীরমহল্লাস্থ কাউন্সিলর আফতাবের বাসায় অভিযান চালায়। এসময় তার বাসা থেকে ২৫টি চাকু, ৪টি রাম দা, চাইনিজ কুড়াল ১টি ও ৬টি ওয়াকিটকি জব্দ করা হয়।

Manual5 Ad Code

পরে সেগুলো সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে যৌথবাহিনী।

Manual5 Ad Code

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেছে। এই মামলায় একমাত্র আসামি করা হয়েছে আফতাব হোসেন খান।

Manual3 Ad Code

উল্লেখ্য, সিলেট মহানগরে আতঙ্কের নাম ছিলো আফতাব হোসেন খান। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় ক্ষমতার অব্যবহার ঘটিয়ে গত ১৫ বছর তার বাহিনী প্রায়ই প্রকাশ্যে দেখাতো অস্ত্রের ঝনঝনানি। সিসিকের গত নির্বাচনে আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আফতাব হোসেন খাঁন কারাবরণও করেছেন। পরে জামিনে মুক্ত হন।

Manual1 Ad Code

এদিকে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আফতাব হোসেনও গা-ঢাকা দিয়ে পালিয়ে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে তিনি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত যান, পরে সেখান থেকে পাড়ি জমান লন্ডনে।

এ সংক্রান্ত আরও সংবাদ