শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিল র‍্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ১১:০৯

শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিল র‍্যাবের হাতে গ্রেফতার

Manual8 Ad Code

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও ১৪ এর যৌথ অভিযানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে(২৫) গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (২৮সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

রোববার(২৯সেপ্টেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব-৯) এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল।

Manual4 Ad Code

গ্রেফতারকৃত খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শিবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি। তিনি কোতোয়ালি থানার নাশকতা মালার এফআইআরভুক্ত আসামি।

Manual7 Ad Code

এব্যাপারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল জানান, র‍্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে সিলেট কোতোয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ এর এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ