গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:শুক্রবার, ২৭ সেপ্টে ২০২৪ ০৮:০৯

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে ট্রাকের সাথে ধাক্কা লেগে রুপন চৌধুরী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হেতিমগঞ্জ বাজারের ডাচবাংলা বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজারের ডাচবাংলা বুথের সামনে মোটরসাইকেলটি একটি ট্রাক গাড়িকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত রুপন চৌধুরী গোলাপগঞ্জে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলো। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

Manual4 Ad Code

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মরর্তা মীর মো. আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মোটরসাইকেল আরোহীর রুপনের লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল এবং ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ