২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২০ সেপ্টে ২০২৪ ০৩:০৯
সুরমাভিউ:- জরুরী মেরামতের কারণে সিলেট নগরের কিছু এলাকায় আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই- আরেফিন জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়ীক এ অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছেন তিনি।
Helpline - +88 01719305766