এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ সেপ্টে ২০২৪ ০১:০৯

এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Manual3 Ad Code

সিলেট অফিস।। জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ সোমবার বিকেলে বালাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বালাগঞ্জ উপজেলা সদরে অনুষ্ঠিত মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

Manual4 Ad Code

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও প্রতিবাদ সভায় বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ