২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৬ সেপ্টে ২০২৪ ০২:০৯
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের ভাতিজা জ্যাকি খানকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জ্যাকি দশম শ্রেণির ছাত্র এবং পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্লার গৌছ উদ্দিন মাদরাসার সামনে আসামাত্র ১০ থেকে ১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকির ওপর হামলা চালায়। পরে তাকে রক্তাক্ত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান এই কর্মকর্তা।
Helpline - +88 01719305766