সিলেটে জুমার নামাজের খুতবা পড়া অবস্থায় ইমামের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার, ১৩ সেপ্টে ২০২৪ ১০:০৯

সিলেটে জুমার নামাজের খুতবা পড়া অবস্থায় ইমামের মৃত্যু

Manual3 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে জুমার খুতবা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক।

Manual1 Ad Code

শুক্রবার ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে তিনি মৃত্যুবরণ করেন।

অসুস্থতার কারণে আজকের জুমার শেষ ইমামতি করতে চেয়েছিলেন। তার বিদায় উপলক্ষে নামাজ শেষে এলাকাবাসী তার রাজকীয় বিদায়ের আয়োজন করেছিলো। কিন্তু তার এমন মৃত্যুতে মুসুল্লিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার

Manual7 Ad Code

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।

Manual6 Ad Code

জানা যায়, শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

Manual7 Ad Code

মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ