দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা দায়ের

প্রকাশিত:মঙ্গলবার, ১০ সেপ্টে ২০২৪ ১১:০৯

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা দায়ের

Manual6 Ad Code

সুরমাভিউ:-  লাগামহীন দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৫ মে মহানগর দায়রা জজ আদালত সিলেটে এই মামলাটি দায়ের করেন সিলেট শিক্ষা বোর্ডের বরখাস্তকৃত সেকশন অফিসার মোঃ সাইফুল ইসলাম। উক্ত মামলার গ্রহণীয়তার বিষয়ে কয়েক দফা শুনানী শেষে গত ২ সেপ্টেম্বর মাননীয় আদালত উক্ত মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন সিলেট কার্যালয়ের উপ পরিচালককে তদন্তের নিদের্শ দেন।

Manual5 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান (গত ৫ আগষ্ট থেকে পলাতক) প্রফেসর ডঃ রমা বিজয় সরকার গত ২০২০ সালের শেষের দিকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেই কতিপয় দুর্নীতিবাজ কর্মচারী সিলেট জেলা পেশাজীবি লীগ নেতা জাহাঙ্গীর আলম, আলমগীর কবির, নিহার কান্তি রায়, আবুল কালাম, ফারুক আহমদ প্রমুখদের সাথে বিশেষ সখ্যতা গড়ে তোলেন। বোর্ডের সচিব প্রফেসর মোঃ কবির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পালের সহযোগিতায় উক্ত সিলেট জেলা পেশাজীবি লীগ নেতৃবৃন্দকে নিয়ে পতিত স্বৈরাচারী সরকারের আইকন ব্যবহার করে সিলেট শিক্ষা বোর্ডে ত্রাসের রাজত্ব কায়েম করেন। তারা বিভিন্ন প্রকার অনিয়ম দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষা বোর্ডের অর্থ আত্মসাৎ করেন।

জাতীয় বেতন স্কেল ২০১৫ ইং এর বিধি বিধান লঙ্গন করে শিক্ষা ভাতা খাতে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, কাল্পনিক প্রজেক্ট তৈরী করে নিজেদের লোক দিয়ে কমিটি করে তহবিল তছরুপ, দেড় লক্ষ টাকা ব্যয়ে শেখ মুজিবের ম্যুরাল তৈরী করে ত্রিশ লক্ষ টাকা খরচ দেখানো, মাষ্টার রোলে লোক নিয়োগ এবং ভূয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের নামে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করেন।

বিদায়ী চেয়ারম্যান (বর্তমানে পলাতক) প্রফেসর ডঃ রমা বিজয় সরকার, প্রাক্তন সচিব প্রফেসর মোঃ কবির আহমদ এর ব্যক্তিগত ফৌজদারী মামলার ব্যয় শিক্ষা বোর্ড তহবিল হতে খরচ করেন। সেকশন অফিসার মোঃ সাইফুল ইসলাম এ সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাকে বিভিন্ন ভাবে হেনস্তা ও পদোন্নতি বঞ্চিত করা হয়।

Manual6 Ad Code

আলাপকালে মামলার বাদী মোঃ সাইফুল ইসলাম বলেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও তার দোসররা একজোট হয়ে অন্যায়ের প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে গোটা সিলেট শিক্ষাবোর্ডকে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। আমি ব্যক্তিগত এসব অন্যায়ের প্রতিবাদ করায় আমাকেও পদ থেকে চুড়ান্ত বরখাস্ত করেন। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ