বিশ্বনাথে রব্বানী হত্যায় সাবেক প্রতিমন্ত্রীসহ ৭২ জনের নামে মামলা

প্রকাশিত:বুধবার, ০৪ সেপ্টে ২০২৪ ১০:০৯

বিশ্বনাথে রব্বানী হত্যায় সাবেক প্রতিমন্ত্রীসহ ৭২ জনের নামে মামলা

Manual7 Ad Code
সুরমাভিউ:-  সিলেটের বিশ্বনাথে ২০১৩ সালে পুলিশ, আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সংঘর্ষের সময় জামায়াত নেতা গোলাম রব্বানীর নিহতের ঘটনায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ ৭২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিলেটের আমলী আদালতে মামলাটি দায়ের করেন নিহতের চাচা এবং বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মতিউর রহমান। মামলার নম্বর ২৬৮/২০২৪।

Manual8 Ad Code

আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত তাসনিম মামলাটি আমলে নিয়ে বিশ্বনাথ থানাকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

Manual1 Ad Code

মামলায় সাবেক প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ছাড়াও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুনু মিয়া, তৎকালীন বিশ্বনাথ থানার ওসি মো. আবুল কালাম আজাদসহ মোট ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Manual4 Ad Code

মামলার বাদী মতিউর রহমান তার অভিযোগে উল্লেখ করেন, ২০১৩ সালের ২০ মার্চ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত হরতালকে কেন্দ্র করে বিশ্বনাথ উপজেলায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন সকালে বিশ্বনাথ উপজেলা সদরে মিছিল চলাকালে সংঘর্ষ বাধে। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের কর্মীরা মিছিলে হামলা চালায়। এতে গোলাম রব্বানীসহ অনেকেই গুলিবিদ্ধ হন। পরে গোলাম রব্বানীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বাদী আরোও অভিযোগ করেন, তার ভাতিজা গোলাম রব্বানীর হত্যাকাণ্ড ছিল একটি পূর্বপরিকল্পিত হামলা, যা সরকারের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে সংঘটিত হয়েছিল। মামলায় তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানান তিনি।

মামলায় অভিযুক্তরা হলেন শফিকুর রহমান চৌধুরী (৫৫), আলতাব হোসেন (৪৮), যুগ্ম আহ্বায়ক, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ, ফখরুল আহমদ মতছিন (৫০), বর্তমান চেয়ারম্যান, দেওকলস ইউনিয়ন পরিষদ, শামীম উরফে চাকু শামীম (৩২), পিতা : আবুল কালাম, গ্রাম : পূর্ব জানাইয়া, ফারুক আহমদ (৫০), সাধারণ সম্পাদক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, মুহিবুর রহমান সুইট (৩৫), যুবলীগ নেতা, বশির উরফে এংগেল বশির (৪৫), আবদুন নূর (৫০), পিতা : মৃত আবদুল মুতলিব, গ্রাম : ভোলাগঞ্জ, নুনু মিয়া (৪৫), সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশ্বনাথ, ফজর আলী (৩৫), পিতা : মৃত ময়না মিয়া, গ্রাম : মোল্লারগাঁও, সাহাব উদ্দিন (৪০), পিতা : এহিয়া মিয়া, গ্রাম : টিমাইঘর, রফিক আলী (৩৮), পিতা : মৃত জয়ধু, গ্রাম : সরিষপুর, গিয়াস উদ্দিন (৩৫), পিতা : আবদুর রহমান, গ্রাম : দীপবন্দ, বিলপাড়, কালা দুদু (৩২), পিতা : খুরশিদ আলী, গ্রাম : তবলপুর, শংকর চন্দ্র ধর (৩৮), পিতা : ধীরেন্দ্র ধর, গ্রাম : মোহাম্মদপুর, আবদুল হক (৪০), পিতা : রইছ আলী, গ্রাম : শাহজিরগাঁও, সিরাজুল ইসলাম রোকন (৩৬), পিতা : তবারক আলী, গ্রাম : পূর্ব চানশির কাপন, ফয়জুল ইসলাম জয় (৩৮), পিতা : সোনাফর আলী, গ্রাম : শাহজিরগাঁও, মাতিন মিয়া (৩৫), পিতা : ভুরু মিয়া, গ্রাম : রহিমপুর (মাঝপাড়া), সুহেল মিয়া (৪০), পিতা : মৃত সমুজ আলী, গ্রাম : রাজনগর, শাহজাহান সিরাজ (৫০), পিতা : মছদ্দর আলী, গ্রাম : কাউপুর, ফয়সল আহমদ (৪৩), পিতা : আবদুল হান্নান, গ্রাম : সোনাপুর, মিজাজুল হোসেন (৪৫), পিতা : রুস্তুম আলী, গ্রাম : তেলিকোনা, আবদুশ শহিদ (৪০), পিতা : ওহাব আলী, গ্রাম : লামার চক, আহমদ শরীফ (৪৫), পিতা : সুফই মিয়া, গ্রাম : রাম চন্দ্রপুর, হোসাইন (৩২), পিতা : মজিদ মিয়া, গ্রাম : দোহাল, জয়নুল আবেদীন (৪৫), পিতা : হরমুজ আলী, গ্রাম : কুরিখলা, সিরাজুল ইসলাম (৪১), পিতা : আশক আলী, গ্রাম : কেশবপুর, এনামুল হক (৪৫), পিতা : গৌছ মিয়া, গ্রাম : সাংগিরাই, এরশাদ (৩৮), পিতা : আবদুল মতলিব, গ্রাম : মির্জারগাঁও, মকদ্দছ আলী (৪৫), পিতা : মবত আলী, গ্রাম : জানাইয়া, রুহেল খান (৩৫), পিতা : ওয়ারিছ খান, গ্রাম : জাহারগাঁও, এনামুল হক (৩৮), পিতা : গৌছ মিয়া, গ্রাম : কাশিমপুর, আরব আলী (৪৩), পিতা : ফয়জুর রহমান চড়াই, গ্রাম : রামপাশা, ফয়জুর রহমান দুলু (৪২), পিতা : নাজিম উদ্দিন, গ্রাম : রামপাশা, সাইফুর রহমান (৫৫), পিতা : শরীয়ত উল্লাহ, গ্রাম : রামপাশা (উত্তরপাড়া), আফরোজ আলী (৪০), পিতা : ছোয়াব আলী, গ্রাম : কাটলী পাড়া, হিরন মিয়া (৩৫), পিতা : মৃত গাবরু মিয়া, গ্রাম : হিমিদপুর, আয়না মিয়া (৪৫), পিতা : মৃত মাটিয়াপীর, গ্রাম : বড়খুরমা, আইয়ুব আলী (৪০), পিতা : রিয়াহুদ আলী, গ্রাম : খালপার, শাহ আছাদুজ্জামান (৫০), পিতা : মৃত সমসু মোল্লা, গ্রাম : ধর্মদা, সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, রফিক আলী (৪৮), পিতা : মৃত আরজান আলী, গ্রাম : শাহজিরগাঁও, নূর উদ্দিন উরফে সাজুর (৩৮), পিতা : মৃত আফরোজ আলী, গ্রাম : পাকিছিরি, রুনু কান্ত দে (৪৫), পিতা : মৃত রমা কান্ত দে, গ্রাম : সরদার পাড়া, আলী আকবর মিলন (৫২), পিতা : অজ্ঞাত, গ্রাম : দৌলতপুর, মকসুদ (৫০), পিতা : মৃত আজম আলী, গ্রাম : আটপাড়া, দবির মিয়া (৩৮), পিতা : সাজিদ মিয়া, গ্রাম : মিয়াজনের গাঁও, ফিরোজ (৫৪), পিতা : মোবারক, গ্রাম : রশিদপুর, দেলোয়ার হোসেন রুপন (৫২), পিতা : মৃত মন্তাজ আলী, গ্রাম : কজাকাবাদ, আবদুর রউফ (৪৫), পিতা : গয়াছ মিয়া, গ্রাম : মইজপুর, মবশীর আলী (৪৫), পিতা : আশরাফ আলী, গ্রাম : খাতুপুর, ওসমানী নগর, শামসুল হক (৫৫), পিতা : আবদুল হাসিম, গ্রাম : বিশ্বনাথ পুরান বাজার, সুহেল খান (৪০), পিতা : মৃত এলেমান খাঁন, গ্রাম : মাঝরগাঁও, ইরন মিয়া (৫০), পিতা : মৃত ছৈদ উল্লাহ, গ্রাম : দেওকলস (উত্তরপাড়া), শেখ নূর মিয়া (৫০), পিতা : কলম মিয়া, গ্রাম : উত্তর ধর্মদা, রফিজ আলী (৪৫), পিতা : মৃত সারং, গ্রাম : রামপাশা, ফখর উদ্দিন (৪৮), পিতা : মৃত মনির উদ্দিন, গ্রাম : রামপাশা, রফিক মিয়া (৫০), পিতা : চান্দ আলী, গ্রাম : বেতসান্দি, মো. আবুল কালাম আজাদ, তৎকালিন ওসি, বিশ্বনাথ থানা (বিপি নং-৬৫৮৮০৫২২৪২) জিয়া উদ্দিন উজ্জল, তৎকালিন এসআই, বিশ্বনাথ থানা (বিপি নং ৭৫৯৬০১৬৬০৩), রুপক কুমার সাহা, পুলিশ পরিদর্শক তদন্ত, বিশ্বনাথ থানা (বিপি নং ৬৫৮৯১১৫২৭৫), মাজহারুল ইসলাম, এসআই, বিশ্বনাথ থানা, আবু মুসা (কং/৬৬০, বিশ্বনাথ থানা), কবির হোসেন (কং/৪১২, বিশ্বনাথ থানা), টিটু সিংহ (কং/১১৫০, বিশ্বনাথ থানা), তৌফিক (কং/৬৮৭, বিশ্বনাথ থানা), মোস্তাক (কং/৩৩৮, বিশ্বনাথ থানা), আব্দুল্লা আল মামুন (কং/৭৮৭, বিশ্বনাথ থানা), শরিফ উদ্দিন (কং/৭৬৫, বিশ্বনাথ থানা), কাউছার (কং/৭৩০, বিশ্বনাথ থানা) ও কৃষ্ণ গোপাল (কং/৬৭)।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ