১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ৩১ জানু ২০২৪ ১১:০১
শেখ মো শাহীন উদ্দীন:- হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সুজন শ্যাম এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার নাছির নগর নতুন রাস্তায় সামনে অভিযান চালিয়ে অভিনব কৌশলে ধানের কোঁড়ার বস্তায় ভরে গাঁজা পাচারকালে ৪০ কেজি গাঁজাসহ রমজান আলী (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেন।
সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী পুত্র।
মাধবপুর থানার পরিদর্শক (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Helpline - +88 01719305766