মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত:রবিবার, ২১ জানু ২০২৪ ০৯:০১

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

Manual4 Ad Code

শেখ মো শাহীন উদ্দীন:-  হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual6 Ad Code

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান ও এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা সহ ফারুক মিয়া (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন। সে উত্তর সুরমা গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র।

মাধবপুর থানার ওসি মো: রাকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ