|
প্রকাশিত:Wednesday, 07 Dec 2022 01:12
ভোলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে নুডলস খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রিদয় (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার রাতে সদর উপজেলার চেউয়াখালি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত রিদয় ওই গ্রামের ইব্রাহিমের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মহিউদ্দিন (২৮) আব্দুল্লাহ (২৫), লিটন (২৩), শাহাবুদ্দিন (২০), নয়ন (১৮), অলিউল্লা মুন্সী (৫৫), অলিউল্লাহ ফরাজি (৩৫), আশিক (২০) ও তালহা (১৮)। পরে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, গত রোববার আর্জেন্টিনা খেলার দিন সমর্থকরা নুডলস খাবার আয়োজন করেন। এই নিয়ে দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। পরে এ ঘটনায় দুটি পক্ষ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার রাতে সংঘর্ষে জাড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রিদয়সহ উভয়পক্ষের ১০ জন আহত হন। বুধবার ভোরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিদয়কে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিস উদ্দিন জানান, নুডলস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আহতবস্থায় উভয়পক্ষের দশজনকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার নাইমুল হাসনাত বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766