|
প্রকাশিত:Friday, 04 Nov 2022 08:11
বন্ধ থাকবে তাই আগেভাগেই গন্তব্যে যেতে শুরু করেছেন সাধারণ মানুষ। যে কারণে বরিশালের কেন্দ্রীয় বাস টামিনাল নথুল্লাবাদে যাত্রীদের ছিল উপচেপড়া ভিড় । বিএনপি বলছে, বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঠেকাতে বন্ধ করা হচ্ছে বাস চলাচল।
বৃহস্পতিবার সন্ধ্যার পর যাত্রীদের ঢল নামে বাস টার্মিনালে। টিকেট না পেয়ে অনেককে অপেক্ষা করতেও দেখা গেছে।
খুলনার যাত্রী রুনা পাল বলেন, শুক্রবার খুলনায় যাওয়ার কথা ছিল, তবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় একদিন আগেই রওনা হয়েছি।
রাজশাহীর যাত্রী মুমিন হাওলাদার বলেন, দুই দিন সব বন্ধ থাকায় আগেই যেতে হবে। কেননা, আমার কাজ শনিবার। টিকেট পাইনি এখনো, তাই কাউন্টারের সামনেই বসে আছি।
ঢাকার যাত্রী হিরন দাস বলেন, শুক্রবার পরীক্ষা আছে ঢাকায়। সব স্বাভাবিক থাকলে একদিন আগে রওনা দিতাম না। এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে।
হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার জামাল জানান, আজকে যাত্রীদের চাপ বেড়েছে। কারণ আগামী দুই দিন পরিবহন বন্ধ থাকবে, তাই যাত্রীরা আজ তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটছেন।
সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার বলেন, তুলনামূলক আজকে যাত্রীদের চাপ বেশি ছিল। কারণ দুদিন বাস বন্ধ থাকবে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাসরেক বাবলু বলেন, টার্মিনালে যাত্রীদের অনেক চাপ। সবাই দূরপাল্লার রুটের যাত্রী।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল জানান, বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশকে ঠেকাতে দুই দিন পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ যাতে সমাবেশস্থলে না আসতে পারে, তাই সরকারের এত তোড়জোড়। জনগণের এমন ভোগান্তি আমরা মেনে নেব না। জনগণই এর জবাব দেবে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766