নেত্রকোনায় বিএনপির সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশসহ আহত ৩২

প্রকাশিত:Thursday, 01 Sep 2022 01:09

নেত্রকোনায় বিএনপির সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশসহ আহত ৩২

Manual2 Ad Code

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের সময় নেত্রকোনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপিদলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনাটি ঘটেছে।

দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টা থেকে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে।

Manual4 Ad Code

পরে পুলিশের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ ১২ পুলিশ সদস্যসহ অন্তত ৩২ জন আহত হন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এসে লাঠিচার্জ করে। আমাদের ওপর হামলা চালায় টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

Manual3 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখেন। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে তাদের ওপর হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। এ সময় টিয়ারশেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ