|
প্রকাশিত:Thursday, 01 Sep 2022 01:09
নারায়ণগঞ্জ শহরের রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শাওন মাহমুদ (২০) নামে এক যুবদল কর্মীর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।
শাওনের মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যোমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হোসেন। তিনি বলেন, ‘শাওন মাহমুদকে হাসপাতালে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ অভিযোগ করে বলেন, ‘পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে শাওনের মৃত্যু হয়েছে।’
জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরাতে যায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে আত্মরক্ষায় পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ছোঁড়ে।
সংঘর্ষে যুবদলের কর্মী শাওন মাহমুদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পারেননি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে এতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের বাধা উপেক্ষা করে শোভাযাত্রা বের করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পাল্টা রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছুড়ে পুলিশ।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766