দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

প্রকাশিত:Friday, 15 Jul 2022 06:07

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

Manual2 Ad Code

ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাবটতলা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন ঘটনাস্থলে নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাড়ালো ৩ জনে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১০জন। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Manual3 Ad Code

আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুর সাড়ে তিনটায় সীমাবাড়ি ইউনিয়ন এর ঘোগাবটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নওগাঁ থেকে যাত্রী নিয়ে নওগাঁ পরিবহন ঢাকার দিকে যাওয়ার পথে ঘোগাবটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি আখি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়, আহত হয় ১০জন।

Manual2 Ad Code

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব-অফিসার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আলম জানান, দুটি বাস আটক রয়েছে। দ্রুত রাস্তা পরিষ্কার করায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ