মক্কা সেচ্ছা সেবক লীগের সভাপতি মনিরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ নবীন খান

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ১২:০৫

মক্কা সেচ্ছা সেবক লীগের সভাপতি মনিরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ নবীন খান

Manual3 Ad Code

সেলিম আহমেদ,সৌদি আরব:-  সৌদি আরব পবিত্র মক্কায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছা সেবক লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। মক্কা সেচ্ছা সেবক লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৮ মে বুধবার সকালে এ কমিটি ঘোষণা করা হয়। এতে মনিরুল আলম মনিরকে সভাপতি ও মোঃ নবীন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশ সেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এ নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

Manual2 Ad Code

মনিরুল আলম মনির এর আগে মক্কা সেচ্ছা সেবক লীগের আহবায়ক ছিলেন এবং মোঃ নবীন খানে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সারায়া শাখার সাধারণ সম্পাদক, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সধারণ সম্পাদক ছিলেন, মোঃ নবীন খানের বড় পরিচয় তিনি গফরগাও উপজেলা অয়ামীলীগের সদস্য এছাড়া ময়মনসিংহ সৌদি আরব প্রবাসী আওয়ামী পরিবারের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Manual4 Ad Code

মক্কা আওয়ামী সেচ্ছা সেবক লীগের নবনির্বাচিত সভাপতি মনিরুল আলম মনির ও সাধারণ সম্পাদক মোঃ নবীন খান, কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মক্কা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রতিককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গুরুত্বারোপ করেন।