ফ্রান্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন পত্রিকা “প্রবাস আলো”

প্রকাশিত:মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ ০৩:০৩

ফ্রান্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন পত্রিকা “প্রবাস আলো”

Manual1 Ad Code

ফ্রান্সে থেকে: বদরুল বিন আফরুজ।

Manual7 Ad Code

রবিবার ৬ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশি বিডি কমিউনিটি হলে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেক কেটে “প্রবাস আলো ” পত্রিকার উদ্বোধন করা হয়। একেই সাথে ইউরো উৎসব পরিবারের বর্ষপূর্তি উদযাপনও পালন করা হয়।

Manual8 Ad Code

সাংবাদিক রাসেল আহমেদের পরিচালনায় এবং সহযোগিতায় ছিলেন হ্যাপি রহমান ও রুপা শর্মা। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস শাখার সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক-রাজনৈতিক এবং সাংবাদিক সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন….. ইমরান মাহমুদ, আবু তাহির, অধ্যাপক অপু আলম, নয়ন মামুন, আবুল কালাম মামুন, মোসাদ্দেক হোসেন সাইফুল, বদরুল বিন আফরুজ, ফটোজার্নালিস্ট ফরিদ আহমদ রনি, উল্লাস আশিক আহমেদ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে যারা বিশেষভাবে অবদান রেখেছেন তাদের মধ্য থেকে আট জনকে প্রবাস আলো পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী, এনায়েত উল্লাহ ইনু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুমিল্লা জেলা কমিটি ফ্রান্সের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম),স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্সে সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,ফ্রেঞ্চ- বাংলা স্কুল এর শিক্ষিকা, সংগীতশিল্পী,সংগঠক ও কবি সুমা দাস, বাংলা অটো স্কুলের পরিচালক হোসেন রহমান সালাম, ইস্থা পুরসভার মিউনিসিপাল কাউন্সিলার ও অফিউরা এর প্রেসিডেন্ট কৌশিক রাব্বানী খান, প্যারিস যুব কাউন্সিলর
– প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট অফ সলিডারিটিস এশিয়া ফ্রান্স এমকে নয়ন নতুন উদ্যোক্তা ও, ৮/ বিশিষ্ট সমাজসেবক আফরোজ হোসাইন লাভলু। এছাড়াও অনুষ্ঠানে ছিল দম্পতি প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবাস আলো পত্রিকার সম্পাদক রাসেল আহমেদ বলেন প্রবাস আলো পত্রিকাটি বিশেষ করে প্রবাসীদের সুখ দুঃখ কষ্ট তুলে ধরতে এবং প্রবাসে বাংলাদেশীদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে প্রবাসীদের একটি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। যাতে করে প্রবাসীদের সব সমস্যার কথা তুলে ধরা যায় এবং বাংলাদেশের সরকারের কাছে পৌঁছানো যায় । এছাড়াও বাংলার কৃষ্টি-কালচার সংস্কৃতিকে প্রবাসের মাটিতে ছড়িয়ে দিতে এই পত্রিকাটি কাজ করবে।

Manual6 Ad Code

প্রবাস আলো পত্রিকার প্রকাশকের দায়িত্বে আছেন শাওন আহমেদ, প্রতিষ্ঠাতা, নির্বাহি সম্পাদক: রাসেল আহমেদ,
সহ-সম্পাদক : উল্লাস আশিক আহমেদ, সহ-সম্পাদক বদরুল বিন আফরুজ। উপদেষ্টায় আছেন মন্জুরুল হাসান চৌধুরী (সেলিম),আশরাফুল ইসলাম,নজরুল ইসলাম চৌধুরী,অজয় দাস,কৌশিক রাব্বানী খান,হাবীবা জেসমিন,সুমা দাস।

Manual5 Ad Code

দম্পতি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হোসেন সালাম রহমান দম্পতি, দ্বিতীয় তানিয়া দম্পতি, তৃতীয় সাথে মজুমদার দম্পতি, এবং শিশুদের চিত্রাঙ্গনে ক এবং খ বিভাগের শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের পুরস্কার দেয়া হয়। এসময় স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ও ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষার্থীরা এবং অতিথি শিল্পীরা গানে গানে অনুষ্ঠানে মাতিয়ে রেখেছিলেন দর্শক। বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করেন সবাইকে পুরস্কার বিতরণের ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।