জেদ্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ০২:০২

জেদ্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Manual1 Ad Code

সেলিম আহমেদ, সৌদি আরব থেকে:-  বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ যথাযোগ্য মর্যাদায় কনস্যুলেট প্রাঙ্গণে উদযাপন করা হয়েছে

২১শে ফেব্রুয়ারি সোমবার ভোরে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৭টায় কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অমর একুশ উদ্যাপনের কর্মসূচির সূচনা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোঃ নাজমুল হক।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করার পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। যথাক্রমে প্রথমে রাষ্ট্রপতির বানী পাঠ করে শোনান কাউন্সিলর শ্রম আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন কাউন্সিলর হজ্ব জহিরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী বানী পাঠ করেন কাউন্সিলর জাহিদুল ইসলাম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শোনান কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা আবু লাইস।

এ সময় কনস্যুলেটের প্রথম কামরুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হক। পরে দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কনস্যুলেট প্রাঙ্গনে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে দিবসটি উদযাপন করে কনসাল জেনারেল ও কনস্যুলেটের সকল কর্মকর্তারা।

Manual5 Ad Code

এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার, ইংলিশ স্কুল, আওয়ামী লীগের দশ সংগঠন, এগারো সংগঠন, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ সহ রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদি আরব নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual2 Ad Code

পরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখায় বিভিন্ন অনু্ষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code