ছাতকে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের উদ্যোগে বর্ষা বরণ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ০১ আগ ২০২৬ ০৯:০৮

ছাতকে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের উদ্যোগে বর্ষা বরণ অনুষ্ঠিত

Manual6 Ad Code

সুরমাভিউ:-  ‘আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ষার রূপ-রস ও আষাঢ়-শ্রাবণের সৌন্দর্যকে উদযাপন করতে ছাতকে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আবৃত্তি ও সংগীত পরিবেশনায় বর্ষা বরণ অনুষ্ঠান।

Manual3 Ad Code

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় ছাতক পৌরসভার মন্ডলীভোগস্থ ‘বি.কম স্যারের বাসা’ প্রাঙ্গণে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর (ছাতক শাখা)-এর আয়োজনে এবং সপ্তক সংগীত বিদ্যালয়-এর ব্যবস্থাপনায় এই আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বিমল করের সভাপতিত্বে এবং শ্রুতি সরকারের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন কর।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রত্না রানী কর, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপক রঞ্জন দাশ ও রাজিব দাশ, উত্তর সুরমা আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাপস তালুকদার, ছাতক উপজেলার সঞ্চিতা রানী পুরকায়স্থ, জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টারের ইংরেজি শিক্ষক রিত্তিক স্যার।

আলোচনা পর্ব শেষে মঞ্চে নেমে আসে সুর ও ছন্দের ধারা। শুরুতেই আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের শিক্ষার্থীরা বর্ষার রূপ ফুটিয়ে তুলে ছড়া ও কবিতা দলগতভাবে আবৃত্তি করে শোনায়।

এর পর পরই শ্রুতি সরকারের পরিচালনায় সপ্তক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দলগত ও একক সংগীত। তবলার মনোমুগ্ধকর সংগত ও শিক্ষার্থীদের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সপ্তক সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অমরেশ সরকার সঞ্জু।-বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ