ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন

প্রকাশিত:সোমবার, ০১ জুন ২০২৬ ০২:০৬

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন

Manual7 Ad Code

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একপর্যায়ে দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেন।

Manual6 Ad Code

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেপরোয়া গতিতে চলা একটি বিআরটিসি বাস প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Manual2 Ad Code

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন।

Manual1 Ad Code

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত করা হবে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ