সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:সোমবার, ০১ জুন ২০২৬ ১১:০৬

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৩০ মে ২০২৬খ্রি. তারিখ সকাল ১২.৩০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ পৌরসভাস্থ মাইজকান্দি এলাকা হতে ১২০০ (এক হাজার দুইশত) পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালিক (৩০), পিতা-মৃত মখলিছ মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-ছবরিয়া, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১৬, তাং-৩০/০৫/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(খ)/৪১ রুজু করা হয়েছে।

Manual3 Ad Code

গ্রেফতারকৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ