রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে লড়বেন আইনজীবী শিশির মনির

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১০:০৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে লড়বেন আইনজীবী শিশির মনির

Manual5 Ad Code

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যায় আদালতের বিচারকাজে আইনজীবী হিসেবে লড়বেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেওয়া সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

শিশির মনির ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ’।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়ির তিনতলার শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে তার প্রতিবেশী সোহেল রানা। এ ঘটনায় পর হত্যাকারীকে ওই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ২০ মে আটক দুইজনকে আদালাত তোলা হয়।

Manual7 Ad Code

পরবর্তীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ হত্যাকারী সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক আসামি স্বপ্নাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual7 Ad Code

এদিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভুক্তভোগী পরিবারের হতাশার জবাব হবে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। একইসঙ্গে নির্মম এই হত্যাকাণ্ডে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Manual5 Ad Code

এছাড়াও আজ বৃহস্পতিবার রাতে রামিসা আক্তারের পরিবারকে সমাবেদনা জানাতে রাজধানীর পল্লবীতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ