ঘর থেকে ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:শনিবার, ০৯ মে ২০২৬ ১০:০৫

ঘর থেকে ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

গাজীপুরের কাপাসিয়ায় ঘর থেকে এক প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউতকোনা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ  ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন৷ বাড়িতে স্ত্রী ও সন্তানরা থাকেন। শনিবার সকালে বাড়িতে তাদের পাঁচজনের লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

Manual6 Ad Code

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে ও কেন তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।”

Manual4 Ad Code