কক্সবাজারের আকাশে হঠাৎ উজ্জ্বল আলোর রেখা, মিসাইল ভেবে আতঙ্ক

প্রকাশিত:শনিবার, ০৯ মে ২০২৬ ০৯:০৫

কক্সবাজারের আকাশে হঠাৎ উজ্জ্বল আলোর রেখা, মিসাইল ভেবে আতঙ্ক

Manual1 Ad Code

কক্সবাজারের আকাশে হঠাৎ রহস্যময় উজ্জ্বল আলোর রেখা দেখা যাওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সৈকতজুড়ে অবস্থানরত পর্যটক ও স্থানীয়রা পশ্চিম আকাশে ‘মিসাইল সদৃশ’ আলোর দীর্ঘ রেখা দেখতে পান। মুহূর্তেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী ও সুগন্ধা পয়েন্ট থেকে প্রথমে পশ্চিম আকাশে একটি উজ্জ্বল আলোর বিন্দু দেখা যায়। পরে সেটি ধীরে ধীরে দীর্ঘ আলোর রেখায় রূপ নেয় এবং আকাশ চিরে এগিয়ে যেতে থাকে। কয়েক মিনিট স্থায়ী হওয়া এ দৃশ্য দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

Manual7 Ad Code

সৈকতে অবস্থানরত পর্যটক ইমতিয়াজ সোমেল বলেন, “হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতে অনেকটা টেলিভিশনে যুদ্ধের সময় দেখানো মিসাইলের মতো লাগছিল।”

Manual4 Ad Code

আরেক পর্যটক নুরুল ইসলাম বলেন, “কক্সবাজারে এসে এমন দৃশ্যের সাক্ষী হবো ভাবিনি। সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে বিষয়টি দেখছিল। ভয়ের পাশাপাশি কৌতূহলও কাজ করছিল।”

রহস্যময় এ আলোর রেখা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ভিডিও ও ছবি পোস্ট করে এটিকে ক্ষেপণাস্ত্র, রকেট উৎক্ষেপণ কিংবা উল্কাপিণ্ডের আলোর প্রতিফলন বলে মন্তব্য করছেন।

এদিকে ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে ভারত। ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসেবে এ সতর্কতা জারি করা হয়েছে বলে দাবি করা হয়।

Manual5 Ad Code

তবে কক্সবাজারের আকাশে দেখা যাওয়া রহস্যময় আলোর রেখার সঙ্গে ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। কক্সবাজার আবহাওয়া অফিস কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেনি।

তবে হঠাৎ দেখা দেওয়া এ রহস্যময় আলোর রেখা ঘিরে কক্সবাজারজুড়ে এখনও চলছে আলোচনা, আতঙ্ক ও কৌতূহল।