শনিবার (২ মে) বিকালে শহরের এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ স্পোর্টস এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, ইউরোপীয়ান ইউনিয়নের অ্যম্বেসেডর মাইকেল মিলার, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) রুবেল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন,সদস্য সচিব আব্দুর রহিম রিপন,পুলিশ সুপার মো: বিল্লাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ, কলেজের শিক্ষার্থী, ক্রীড়াবীদ ও খেলোয়াড়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ে কাবাডি বালক ও বালিকা খেলায় কুলাউড়া ও জুড়ী উপজেলার খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন।
এ আয়োজনে জেলায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।