দিরাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত:শনিবার, ১১ এপ্রি ২০২৬ ০৬:০৪

দিরাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Manual5 Ad Code

​হেলাল আহমেদ,, দিরাই থেকে ::

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে আলেয়া নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

​শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার তারাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া ওই গ্রামের রুকু মিয়ার মেয়ে।

Manual2 Ad Code

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বসতঘরের বারান্দায় খেলা করছিল শিশু আলেয়া। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় পর পুকুরের পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

​ উদ্ধারের পর স্বজনরা দ্রুত তাকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

​দিরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ