সিলেটে মোবাইল কোর্টের অভিযান, দুই হাসপাতাল ও ফার্মেসি জরিমানা

প্রকাশিত:Wednesday, 08 Apr 2026 09:04

সিলেটে মোবাইল কোর্টের অভিযান, দুই হাসপাতাল ও ফার্মেসি জরিমানা

Manual4 Ad Code

সুরমাভিউ:-  আজ বুধবার (৮ এপ্রিল) সিলেট জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ফার্মেসিতে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তানভীর হোসাইন সজীব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিলেট জেলা।

Manual1 Ad Code

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অনিয়মের প্রমাণ মেলায় দুইটি প্রাইভেট হাসপাতালকে পৃথকভাবে ১১৫০০০ টাকা ও একটি ফার্মেসিকে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে তানভীর হোসাইন সজীব জানান, আমরা দুইটি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করেছি। এদের মধ্যে একটির লাইসেন্স নেই, অপর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে, উভয় হাসপাতালে শিক্ষানবিস নার্সদের দিয়ে নার্সিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তারা সঠিক ডকুমেন্টেশন বজায় রাখেনি এবং ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে, তাই তাদের সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

এ সময় কর্তৃপক্ষদের সতর্ক করে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ