জমি নিয়ে বিরোধে মায়ের ঘরে আগুন দিল ছেলে

প্রকাশিত:বুধবার, ০৮ এপ্রি ২০২৬ ০৭:০৪

জমি নিয়ে বিরোধে মায়ের ঘরে আগুন দিল ছেলে

Manual6 Ad Code

নীলফামারীতে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এক ব্যক্তি তার মায়ের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মোজামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বোনদের সঙ্গে বিরোধে জড়িয়ে ছিলেন অভিযুক্ত নুর আলম। এ নিয়ে পরিবারে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার বিকেলে সেই বিরোধ চরমে পৌঁছালে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি মা নুরজাহান বেগমের বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আসবাবপত্রসহ অনেক জিনিসপত্র পুড়ে যায়।

Manual1 Ad Code

নুরজাহান বেগমের কান্না ও চিৎকার শুনে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

Manual4 Ad Code

ঘটনার পর থেকেই অভিযুক্ত নুর আলম পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ